বিপ্লব উদ্যানে থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস কর্নার: মেয়র শাহাদাত

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানকে আধুনিক ও নাগরিকবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সেখানে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে বিশেষ ‘ইতিহাস কর্নার’ রাখা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিপ্লবী উদ্যানে...

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানকে আধুনিক ও নাগরিকবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সেখানে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে বিশেষ ‘ইতিহাস কর্নার’ রাখা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিপ্লবী উদ্যানের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করে এসব কথা বলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিদর্শনকালে মেয়র উদ্যানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে উন্নয়নকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ শেষ করার নির্দেশ দেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিপ্লবী উদ্যানের সঙ্গে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মৃতি জড়িয়ে আছে। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই স্থানকে এমনভাবে সাজানো হবে, যেন নগরবাসী বিনোদনের পাশাপাশি আমাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বিপ্লবী উদ্যানে একটি বিশেষ ইতিহাস কর্নার থাকবে। নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, জাতীয় অর্জন এবং দেশের জন্য যারা অবদান রেখেছেন, তাদের সম্পর্কে জানতে পারে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে এখানে ইতিহাস তুলে ধরা হবে।

মেয়র বলেন, বিপ্লবী উদ্যানকে শুধু পার্ক হিসেবে নয়, ইতিহাস, ঐতিহ্য, বিনোদন ও নাগরিকদের স্বস্তির সমন্বিত একটি নান্দনিক স্থান হিসেবে গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, নগরবাসীর হাঁটার জন্য আধুনিক ওয়াকওয়ে, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে উদ্যানটিকে আরও দৃষ্টিনন্দন করা হবে। একই সঙ্গে নাগরিকদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা হবে।

চসিক মেয়র আরও বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, নান্দনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ উদ্যান ও উন্মুক্ত স্থানগুলো পর্যায়ক্রমে আধুনিকায়ন করে নাগরিকদের জন্য আরও ব্যবহারবান্ধব করা হবে।

পরিদর্শনকালে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও উন্নয়নকাজের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমকেআর

Original Source
https://www.jagonews24.com/national/news/1157525
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World