অ্যাপল ওয়াচে নতুন হেলথ ফিচার, নজর রাখবে শরীর-ফিটনেসে

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ে বড় আপডেট আনলো অ্যাপল। নতুন ওয়াচওএস ২৭ এবং আইপ্যাডওএস ২৭-এ একাধিক স্বাস্থ্যভিত্তিক ফিচার যুক্ত হয়েছে। ওয়ার্কআউট বাডিতে আরও বিস্তারিত তথ্য, উন্নত ট্রেডমিল ট্র্যাকিং, মেনোপজ ও পেরিমেনোপজ ট্র্যাকিংয়ের পাশাপাশি আইপ্যাডের হ...

অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ে বড় আপডেট আনলো অ্যাপল। নতুন ওয়াচওএস ২৭ এবং আইপ্যাডওএস ২৭-এ একাধিক স্বাস্থ্যভিত্তিক ফিচার যুক্ত হয়েছে। ওয়ার্কআউট বাডিতে আরও বিস্তারিত তথ্য, উন্নত ট্রেডমিল ট্র্যাকিং, মেনোপজ ও পেরিমেনোপজ ট্র্যাকিংয়ের পাশাপাশি আইপ্যাডের হেলথ অ্যাপে যুক্ত হয়েছে অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা।

আইফোন ছাড়াই কাজ করবে ওয়ার্কআউট বাডি

ওয়াচওএস ২৭-এর অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন ওয়ার্কআউট বাডি। এতদিন এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে আইফোনের ওপর নির্ভরতা ছিল। নতুন আপডেটে অ্যাপল ওয়াচে ওয়াই-ফাই বা সেলুলার কানেকশন থাকলেই কাছাকাছি আইফোন ছাড়াই ওয়ার্কআউট বাডি ব্যবহার করা যাবে।

ব্যায়ামের সময় ব্যবহারকারীর ওয়ার্কআউট ডাটা বিশ্লেষণ করে আরও ব্যক্তিগতকৃত ফিডব্যাক দিতে পারবে এই ফিচার। আপাতত ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভাষাও যুক্ত হচ্ছে। তবে প্রথমবার সেটআপের জন্য অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত আইফোন প্রয়োজন হবে। ওয়ার্কআউটের সময় সামঞ্জস্যপূর্ণ হেডফোন বা স্পিকারও দরকার হবে।

আরও নির্ভুল হবে ট্রেডমিল ট্র্যাকিং

জিমে ট্রেডমিলে হাঁটা বা দৌড়ানোর সময় দূরত্বের হিসাব আরও নির্ভুল করতে ওয়াচওএস ২৭-এ নতুন মেশিন লার্নিং মডেল ব্যবহার করা হয়েছে। ফলে ওয়ার্কআউট শুরুর সময় থেকেই ইনডোর হাঁটা বা দৌড়ের দূরত্ব আগের তুলনায় ভালোভাবে পরিমাপ করতে পারবে অ্যাপল ওয়াচ।

পেরিমেনোপজ ও মেনোপজ ট্র্যাকিং

নারীদের স্বাস্থ্য ট্র্যাকিংয়েও নতুন সুবিধা যোগ হয়েছে। ওয়াচওএস ২৭-এর সাইকেল ট্র্যাকিং ফিচারে পেরিমেনোপজ ও মেনোপজ সংক্রান্ত তথ্য যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীর রেকর্ড করা মাসিক চক্রের ইতিহাসে নির্দিষ্ট ধরনের পরিবর্তন দেখা গেলে পেরিমেনোপজের সম্ভাব্য লক্ষণ সম্পর্কে নোটিফিকেশন দিতে পারে অ্যাপল ওয়াচ।

এছাড়া নতুন লংজিভিটি বিভাগে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য তথ্য দেখা যাবে। এর মধ্যে হেলথ এইজ নামে একটি ফিচার রয়েছে, যা নির্দিষ্ট স্বাস্থ্য মেট্রিকের সঙ্গে ব্যবহারকারীর বয়সের তুলনা করবে। অ্যাপল ওয়াচের ভি০২ ম্যাক্স, বিশ্রামের সময়ের হার্ট রেট, ঘুম ও এইচআরভি-এর মতো তথ্যের পাশাপাশি এ১সি ও এলডিএল-এর মতো ল্যাব রিপোর্টও এতে বিবেচনা করা হতে পারে।

কেএসকে

Original Source
https://www.jagonews24.com/technology/article/1157523
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business