কিশোরীকে ধর্ষণের পর হত্যা, আসামির যাবজ্জীবন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রামের হাটহাজারীতে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার মামলায় মো. নজরুল ইসলাম ওরফে মিঠুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ...

চট্টগ্রামের হাটহাজারীতে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার মামলায় মো. নজরুল ইসলাম ওরফে মিঠুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৩ অক্টোবর সন্ধ্যায় হাটহাজারীর মির্জাপুরে খালার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় ওই কিশোরী। নিখোঁজের তিন দিন পর ১৭ অক্টোবর দানু মিয়া ব্রিক ফিল্ডের পূর্ব পাশে পুকুরপাড়ের একটি টয়লেটের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় কিশোরীর বাবা হাটহাজারী থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ নজরুল ইসলামকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায় নজরুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা আদায় হলে তা আইন অনুযায়ী নিহত কিশোরীর বাবা মো. ছোট্ট মিয়া ওরফে চুট্টু মিয়াকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার পর আসামিকে দণ্ড পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এমআরএএইচ/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/national/news/1157534
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World