কটাক্ষের পরও গরুর মাংসকে প্রিয় বললেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বাংলাদেশে এসে গরুর মাংস খাওয়ার কথা বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তবে সমালোচনায় নিজের অবস্থান থেকে সরে দাঁড়াননি তিনি। আরও পড়ুন মা হারিয়ে কাঁদছেন চিন্ময় প্রভু, ‘আলহামদুলিল্লাহ’ লিখে ওমর সানির চাওয়া বরং সাফ ...

বাংলাদেশে এসে গরুর মাংস খাওয়ার কথা বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তবে সমালোচনায় নিজের অবস্থান থেকে সরে দাঁড়াননি তিনি।

বরং সাফ জানিয়ে দিয়েছেন, যে খাবার ভালোবাসেন, সেটিই বলেছেন।

সম্প্রতি বাংলাদেশে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী। এ সময় এক সাক্ষাৎকারে তাকে বাংলাদেশের পছন্দের খাবার নিয়ে প্রশ্ন করা হলে তিনি পদ্মার ইলিশের পাশাপাশি গরুর মাংসের কথাও বলেন।

জানান, বাংলাদেশে এলে ইলিশ খেতে তার ভালো লাগে। পাশাপাশি রাতে গরুর মাংস খাওয়ার পরিকল্পনার কথাও বলেছিলেন তিনি।

বিশ্বজিতের সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা-সমালোচনা। তার ধর্মীয় পরিচয় টেনে গরুর মাংস খাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকি তাকে নিয়ে বিভিন্ন কটাক্ষও করা হয়।

তবে এসব সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা। বাংলাহান্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বজিৎ বলেন, ‘প্রথমত আমি সত্যি কথা বলেছি। আমি বুঝতে পারিনি যে সনাতনীরা সত্যি কথায় আপত্তি করবে। যেটা ভালোবাসি, সেটাই বলেছি।’

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমার ভীষণ পছন্দ মাটনও, বিফ ভালো লাগে বলে মাটন খারাপ লাগে এমনটা তো বলিনি। এটা নিয়ে এত হইচই করার কোনো কারণ নেই।’

এর আগে বিশ্বজিৎ জানিয়েছিলেন, শুটিংয়ের জন্য নয়, এক বোনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন তিনি। গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশে এসে পরদিনই ভারতে ফিরে যান এই অভিনেতা। বাংলাদেশে পাওয়া আতিথেয়তারও প্রশংসা করেছেন তিনি।

এদিকে বিতর্কের মধ্যে বিশ্বজিতের পাশে দাঁড়িয়েছেন কয়েকজন অভিনয়শিল্পী। অভিনেত্রী ও নির্মাতা মানসী সিনহা তার বিরুদ্ধে করা কুরুচিকর মন্তব্যের সমালোচনা করেছেন। অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ও বিশ্বজিতের সমর্থনে কথা বলেছেন। ফলে খাবারের পছন্দ নিয়ে শুরু হওয়া এই বিতর্কে নতুন করে আলোচনায় এসেছে ব্যক্তিগত পছন্দ ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টিও।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1157539
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business