ঢাবি উপাচার্যের সঙ্গে এমকিউএ’র প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির (এমকিউএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক ড. মোহাম্মদ শাতার বিন সাবরান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে এমকিউএ ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুল সামান বিন তাইপ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান উপস্থিত ছিলেন।
বৈঠককালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তারা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যৌথ সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণের সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন। এমকিউএ’র সিইও বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।
আরটি/এমএমকে



