চাকসুর উদ্যোগে চালু হলো শাটল ট্রেন ট্র্যাকার অ্যাপ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের শাটল ট্রেনের লাইভ অবস্থান জানার সুবিধার্থে ‘শাটল ট্রেন ট্র্যাকার’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যা...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের শাটল ট্রেনের লাইভ অবস্থান জানার সুবিধার্থে ‘শাটল ট্রেন ট্র্যাকার’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, আমরা সবসময় চাকসুর পাশে আছি। আজকের দিনটি সত্যিই বিশেষ। চাকসু শিক্ষার্থীদের সুবিধার্থে খুবই উপকারী একটি অ্যাপ ডেভেলপ করেছে। এটি সম্পূর্ণ ছাত্রকল্যাণমুখী একটি পদক্ষেপ। শিক্ষার্থীরা যাতে সহজেই শাটল ট্রেনের অবস্থান জানতে পারে, সে লক্ষ্যেই অ্যাপটি তৈরি করা হয়েছে।

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, অনেক দিন পর শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত শাটল ট্র্যাকার অ্যাপ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে শাটলের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শিক্ষার্থীদের সময় অপচয় রোধ হবে এবং তারা শাটলের লাইভ লোকেশন জানতে পারবে।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘আমাদের ইশতেহারের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিল শাটল ট্র্যাকার অ্যাপ চালু করা। তারই প্রেক্ষিতে আমরা দীর্ঘ পাঁচ মাস চেষ্টা করে এই অ্যাপটির কাজ সম্পন্ন করেছি। আশা করছি, শিক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হবে।’

এ সময় চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আয়ুবুর রহমান তৌফিক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞাসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএমআরআর/এসজেডএইচ/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/campus/news/1157586
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World