পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৫ বছর বয়সেও সরকারি চাকরি

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত পল্লী কর্মসংস্থান সহয়তা কর্মসূচি (ইরেসপো) পরিচালনার জন্য ৩টি পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৮ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ...

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত পল্লী কর্মসংস্থান সহয়তা কর্মসূচি (ইরেসপো) পরিচালনার জন্য ৩টি পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৮ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অফলাইনে
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কর্মস্থল: খুলনা বিভাগ
  • বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সর্বনিন্ম ১৮ এবং সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন পাঠানোর ঠিকানা: যুগ্মপরিচালক, যুগ্মপরিচালকের কার্যালয়, বিআরডিবি, খুলনা বিভাগ, বিভাগীয় কমিশনারের কার্যালয় ভবন, ৯তলা (পূর্ব পাশ্বে), বয়রা, খুলনা-৯০০০। আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: ইরেসপো বিআরডিবি খুলনা ডিভিশন শিরোনামে জনতা ব্যাংক, নূরনগর শাখা, খুলনা এর অনুকূলে ১ নং পদের জন্য ২০০ টাকা এবং ২-৩ নং পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট/এমআইসিআর পে-অর্ডার পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

এমআইএইচ

Original Source
https://www.jagonews24.com/jago-jobs/news/1157583
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World