বিএনপি সরকারের দুর্নীতির কারণে ছয় মাসের মাথায় জনগণ বিদ্যুৎ পায় না
বিএনপি সরকারের দুর্নীতির কারণে ছয় মাসের মাথায় জনগণ বিদ্যুৎ পায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। জনগণের সঙ্গে যারা প্রতারণা করে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। আসন্ন স্থানীয় নির্বাচনে স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজদের জনগণ প্রত্যাখ্যান করবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রামের বিআইএ মিলনায়তনে স্থানীয় নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, জনগণের গণরায় বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জনগণ তাদের এ দুঃস্বপ্ন কখনো সফল হতে দেবে না। তারা শেখ হাসিনার বিচার করার সাহস পায় না। অথচ দেশের অধিকাংশ জনগণ শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজপথে জীবন দিতে প্রস্তুত।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, আ ক ম ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
এমআরএএইচ/এমকেআর
