শ্রমিক দলের কার্যালয়সহ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার পাগলা এলাকায় বিআইডব্লিউটিএ-এর জায়গায় অবৈধভবে গড়ে উঠা কাঁচা-পাকা দোকান ও শ্রমিকদলের কার্যালয়সহ ২০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্...

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার পাগলা এলাকায় বিআইডব্লিউটিএ-এর জায়গায় অবৈধভবে গড়ে উঠা কাঁচা-পাকা দোকান ও শ্রমিকদলের কার্যালয়সহ ২০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নীগার তনুর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নীগার তনু বলেন, সড়কের পাশে নদীর সীমানা পিলারসহ জায়গায় অবৈধভবে দখল করে কাঁচা-পাকা দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালক আসছে। প্রায় ২০টি কাঁচা পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ কর্মী ও ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোবারক হোসেন মজুমদার ও উপ-পরিচালক এহতেশামুল পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর

Original Source
https://www.jagonews24.com/country/news/1157570
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World