কাদেরসহ ৭ জনের ফাঁসি: সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থিদের মৌন প্রতিবাদ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘মৌন প্রতিবাদ’ করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে একদ...

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘মৌন প্রতিবাদ’ করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে একদল আওয়ামীপন্থি আইনজীবী জড়ো হয়ে এ প্রতিবাদ জানান।

এসময় সম্মিলিত কোনো স্লোগান দিতে শোনা না গেলেও কয়েকজন আইনজীবীকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়।

প্রতিবাদকারী আইনজীবী শেখ গোলাম কিবরিয়া জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের প্রতিবাদ জানাতেই তারা জড়ো হয়েছিলেন।

তিনি বলেন, আজকে আইসিটি ট্রাইব্যুনালের যে রায় হয়েছে, সেই রায়ের প্রতিবাদস্বরূপ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দকে যে ফাঁসির অর্ডার করেছে, এটার প্রতিবাদস্বরূপ আমরা সবাই জড়ো হয়েছিলাম। রায়টা প্রত্যাখ্যান করে আমরা প্রতিবাদ জানিয়েছি। তাৎক্ষণিক একটা প্রতিবাদ জানিয়েছি।

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে গোলাম কিবরিয়া বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের দলীয় নেতাকর্মীদের এই মিথ্যা মামলায় প্রহসনের রায় দিয়েছে, যেটা আমরা প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি।

মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সাত আসামির প্রত্যেকের বিরুদ্ধে চারটি করে অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগের মধ্যে বিভিন্ন ধারায় তাদের মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সাত আসামির সবাই পলাতক।

এফএইচ/এমকেআর

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1157578
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World