পটকা মাছের তরকারি খাওয়ার পর একজনের মৃত্যু, অসুস্থ ৪

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সাতক্ষীরার আশাশুনিতে পটকা (টেপা) মাছের তরকারি খেয়ে আজহারুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই খাবার খেয়ে তার পরিবারের আরও চার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। আজহারু...

সাতক্ষীরার আশাশুনিতে পটকা (টেপা) মাছের তরকারি খেয়ে আজহারুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই খাবার খেয়ে তার পরিবারের আরও চার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে।

আজহারুল ইসলাম বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বড়দল বাজারের মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের কাছ থেকে কেজি দরে পটকা মাছ কিনে বাড়িতে পাঠান আজহারুল। দুপুরে পরিবারের সদস্যরা ওই মাছের তরকারি দিয়ে ভাত খাওয়ার কিছুক্ষণ পর একে একে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরায় নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক আজহারুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

অসুস্থরা হলেন আজহারুল ইসলামের স্ত্রী ময়না, মা রাশিদা (৬৫), মেয়ে সোনালী (১১) ও ছেলে রমিম (৭)। তারা বর্তমানে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পর থেকে মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহম্মেদ খান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত পটকা মাছ খাওয়ার কারণেই পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন। তবে আজহারুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157576
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World