আর্থিক প্রতিবেদন-পেনশন ব্যবস্থাপনায় দুই কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট নিয়োগ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
অর্থ বিভাগের প্রণীত সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মপরিকল্পনার (পিএফএম অ্যাকশন প্ল্যান) আওতায় ‘আর্থিক প্রতিবেদন ও পেনশন ব্যবস্থাপনা’ কম্পোনেন্টের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দুজনকে মনোনয়ন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মনোনীত কর্মকর্তারা হলেন- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান...

অর্থ বিভাগের প্রণীত সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মপরিকল্পনার (পিএফএম অ্যাকশন প্ল্যান) আওতায় ‘আর্থিক প্রতিবেদন ও পেনশন ব্যবস্থাপনা’ কম্পোনেন্টের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দুজনকে মনোনয়ন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মনোনীত কর্মকর্তারা হলেন- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়ের ডেপুটি সিজিডিএফ (প্রশাসন) মো. নাজমুল হাসান এবং বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অর্থ) কার্যালয়ের উপ-পরিচালক (অর্থ) হাসান মো. ইমরান।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১-এর বাজেট শাখা-৩ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অর্থ বিভাগ প্রণীত ‘পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (পিএফএম) অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের জন্য কম্পোনেন্ট-৮ ‘আর্থিক প্রতিবেদন ও পেনশন ব্যবস্থাপনা’ বা ‘ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড পেনশন ম্যানেজমেন্ট’-এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, মো. নাজমুল হাসান কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়ে ডেপুটি সিজিডিএফ (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে হাসান মো. ইমরান বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অর্থ) কার্যালয়ে উপ-পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

অর্থ বিভাগের আদেশে আরও বলা হয়েছে, ফোকাল পয়েন্ট কর্মকর্তারা ‘পিএফএম রিফর্মস লিডারশিপ, কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং’ শীর্ষক স্কিম দলিলে বর্ণিত বিধান অনুযায়ী সম্মানি ভাতা পাবেন।

এছাড়া হাসান মো. ইমরানের ক্ষেত্রে আলাদা কার্যকারিতা নির্ধারণ করা হয়েছে। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অর্থ) কার্যালয়ে যোগদানের তারিখ থেকেই তার ক্ষেত্রে এ আদেশ কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

অর্থ বিভাগের জারি করা স্মারকে বাংলাদেশ রেলওয়ের ২৪ আগস্টের একটি চিঠির সূত্র উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট আদেশটি জাতীয় কর্মসূচি পরিচালক, এসপিএফএমএস কর্মসূচি; কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স; মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে; অর্থ বিভাগের সচিবের একান্ত সচিব এবং চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

অর্থ বিভাগের ওয়েবসাইটে আদেশটি প্রকাশের জন্য সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, এফএসএমইউকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মপরিকল্পনার আওতায় বিভিন্ন কম্পোনেন্ট বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এর অংশ হিসেবে আর্থিক প্রতিবেদন ও পেনশন ব্যবস্থাপনা-সংক্রান্ত কম্পোনেন্টের সমন্বয় ও বাস্তবায়ন কার্যক্রমে এখন থেকে এ দুই কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

এমএএস/এমআইএইচএস/

Original Source
https://www.jagonews24.com/economy/news/1157574
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World