চিরিরবন্দরে বজ্রপাতে কৃষক নিহত

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দিনাজপুরের চিরিরবন্দরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ময়নুল ইসলাম (৩৩) এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নে মন্ডল পাড়ায় ধানক্ষেতে এই দুর্ঘটনা ঘটে। ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ম...

দিনাজপুরের চিরিরবন্দরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ময়নুল ইসলাম (৩৩) এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নে মন্ডল পাড়ায় ধানক্ষেতে এই দুর্ঘটনা ঘটে।

৩ নম্বর ফতেজংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি জানান, ফতেজংপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর মন্ডল পাড়া গ্রামের মন্তাজ ইসলামের ছেলে ময়নুল ইসলাম বাড়ির অদূরে নিজের ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সৃষ্টি হয়। বজ্রাঘাতে ময়নুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এনএইচআর

Original Source
https://www.jagonews24.com/country/news/1157598
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World