কুড়িলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় ব্যক্তির
রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোডের রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালর জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত্যু ঘোষণা করেন।
রেলওয়ে থানা পুলিশের কনস্টেবল মো. সাজবীর জানান, ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ওই ব্যক্তির নাম-পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর


