জবিতে বুধবার নবীন শিক্ষার্থীদের বরণ করবে ছাত্রদল

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১তম আবর্তন) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শাখা ছাত্রদল। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে দিনব্যাপী এ নবীনবরণ অনুষ্ঠান হবে। আরও পড়ুন জবি ক্যাম্পাসে বোরকা পরা য...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১তম আবর্তন) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শাখা ছাত্রদল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে দিনব্যাপী এ নবীনবরণ অনুষ্ঠান হবে।

‘আজ নবীন, আগামী দিনের নেতৃত্ব’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, উপহার ও খাবার বিতরণের পাশাপাশি থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় নবীন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। দুপুর ১২টায় উপহারসামগ্রী বিতরণ এবং দুপুর ১টায় নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য হবে। এরপর দুপুর ২টায় মধ্যাহ্নভোজ ও খাবারসামগ্রী বিতরণের কথা রয়েছে।

বিকেল ৪টায় শুরু হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এসময় অতিথিদের বরণ ও আসন গ্রহণের পর বিকেল সাড়ে ৪টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ডের পরিবেশনা থাকবে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা।

আয়োজকেরা জানান, সাংস্কৃতিক পর্বে দেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন ও ওয়ারফেজ সংগীত পরিবেশন করবে। এছাড়া কণ্ঠশিল্পী জেফার ও মৌসুমী চৌধুরীরও সংগীত পরিবেশনের কথা রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং ক্যাম্পাসকে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব রাখতে তারা কাজ করছেন। নবীন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মুক্তচিন্তার বিকাশে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

টিএইচকিউ/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/politics/news/1157615
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Education