চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রত...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশু তাসমিন নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। গত ১০ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১১ সেপ্টেম্বর ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে চমেক হাসপাতালে চারজন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আটজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে চমেক হাসপাতালে ৩৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৯ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নয়জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৮ জন চিকিৎসা নিচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, নতুন রোগীসহ চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নজরদারি অব্যাহত রয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/health/news/1157612
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World