ইংলিশ কাউন্টিতে বাংলাদেশের খালেদের আগুন ঝরানো বোলিং

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
হাসান মাহমুদ জাতীয় দলের দায়িত্ব পালন করবেন, তাই তাকে কাউন্টি ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে রয়ে গেছেন খালেদ আহমেদ। তিনি কেন্টের হয়ে খেলছেন। কেন্টাবুরিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চারদিনের টেস্টে প্রথম ইনিংসে আগুন ঝরানো বোলিং করেছেন খালেদ আহমেদ। তার দ...

হাসান মাহমুদ জাতীয় দলের দায়িত্ব পালন করবেন, তাই তাকে কাউন্টি ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে রয়ে গেছেন খালেদ আহমেদ। তিনি কেন্টের হয়ে খেলছেন।

কেন্টাবুরিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চারদিনের টেস্টে প্রথম ইনিংসে আগুন ঝরানো বোলিং করেছেন খালেদ আহমেদ।

তার দুর্দান্ত বোলিংয়ে ল্যাঙ্কাশায়ার মাত্র ১৬১ রানে গুটিয়ে গেছে। দলের কোনো ব্যাটার ফিফটিও করতে পারেননি। সর্বোচ্চ ৪৪ রান আসে ওপেনার মাইকেল জোনসের ব্যাট থেকে।

বাংলাদেশের পেসার খালেদ আহমেদ ৪২ রান খরচায় একাই নিয়েছেন ৫টি উইকেট। তিনিই ইনিংসে সেরা বোলার।

এছাড়া ২৮ রানে ৪টি উইকেট শিকার করেন ম্যাট মিলনেস।

এমএমআর

 

Original Source
https://www.jagonews24.com/sports/cricket/1157628
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World