ইউপি মেম্বারের বাড়িতে মিললো ৩৪ বস্তা সার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দিনাজপুরের বোচাগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্যের (মেম্বার) বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ২৭ বস্তা সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মোতালেবের বাসা থেকে সারগুলো জব্দ করা হয়। এসময় মেম্বার...

দিনাজপুরের বোচাগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্যের (মেম্বার) বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ২৭ বস্তা সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মোতালেবের বাসা থেকে সারগুলো জব্দ করা হয়। এসময় মেম্বার আব্দুল মোতালেবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ তানভী শোভন ইউপি মেম্বার আব্দুল মোতালেবের বাসায় অভিযান চালান। এসময় তার বাসা থেকে অবৈধভাবে মজুত করা ২৮ বস্তা সার জব্দ করা হয়।

উদ্ধার সারের মধ্যে রয়েছে ডিএপি ১০ বস্তা ও এমওপি ১৭ বস্তা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অবৈধভাবে সার মজুত করার অপরাধে আব্দুল মোতালেবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন বলেন, সারগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে বিক্রি করা হবে। সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157623
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World