বাল্যবিয়ে বন্ধ, কাজিসহ বর ও কনের বাবাকে জরিমানা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ ঘটনায় কাজি, বর ও কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজ...

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ ঘটনায় কাজি, বর ও কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বাঘবেড় ইউনিয়নের দশম শ্রেণির (১৬) এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের আকরাম আলীর ছেলে মারেফতের (১৯) বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপনে বিয়ে সম্পন্ন করতে তারা পৌরশহরের ভোগাই সেতুসংলগ্ন কাজি অফিসে যান। পরে খবর পেয়ে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

ইউএনও আব্দুল মালেক জাগো নিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ের কাজি মোহাম্মদ সায়েমকে ৩০ হাজার টাকা, বরের বাবা আকরাম আলীকে ১০ হাজার এবং কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

মো. নাঈম ইসলাম/এসআর/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157634
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World