পথ হারিয়ে টিনের চালে ষাঁড়, এরপর যা হলো

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
পথ হারিয়ে একটি ষাঁড় উঠে পড়েছিল টিনের চালে। পরে স্থানীয়দের সহায়তায় ষাঁড়টিকে সেখান থেকে নামানো হয়েছে। তবে ঘটনায় ষাঁড়টি কোনো আঘাত পায়নি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীত পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দিরাই...

পথ হারিয়ে একটি ষাঁড় উঠে পড়েছিল টিনের চালে। পরে স্থানীয়দের সহায়তায় ষাঁড়টিকে সেখান থেকে নামানো হয়েছে। তবে ঘটনায় ষাঁড়টি কোনো আঘাত পায়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীত পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দিরাই পৌর শহরের বাগবাড়ি এলাকার আবুল বশরের ষাঁড়টি মঙ্গলবার বিকেলে বাড়ির বাইরে ছাড়া ছিল। একপর্যায়ে সেটি পথ হারিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীত পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে বাড়ির সিঁড়ি দিয়ে পাশের টিনশেড ঘরের বারান্দার চালে উঠে আটকা পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে অনেক চেষ্টা করে ষাঁড়টিকে টিনের চাল থেকে নামিয়ে আনা হয়। এ সময় ষাঁড়টির কোনো আঘাত লাগেনি। টিনের চালে ষাঁড়টির দাঁড়িয়ে থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ষাঁড়টির মালিক আবুল বশর বলেন, ষাঁড়টি সাধারণত বাড়ির আশপাশে ছেড়ে রাখা হয়। কীভাবে এটি ওই বাড়ির টিনের চালে উঠে পড়েছে, তা জানি না। ধারণা করছি, পথ হারিয়ে পাশের বাড়ির সিঁড়ি দিয়ে টিনের চালে উঠে আটকা পড়েছিল। খবর পেয়ে অনেক চেষ্টা করে সেটিকে নামিয়ে এনেছি। তেমন কোনো আঘাত পায়নি। ষাঁড়টি সুস্থ আছে।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। খোঁজখবর নিয়ে দেখব।’

লিপসন আহমেদ/কেএইচকে

Original Source
https://www.jagonews24.com/country/news/1157643
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World