পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি-পদায়ন
অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্টের এক আদেশে তাকে সাতক্ষীরায় বদলি করা হয়েছিল। নতুন আদেশে ওই বদলির আদেশ বাতিল করা হয়েছে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার এবং টিআর পদে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ সুপারদের মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিছুর রহমানকে র্যাবে, কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের এএসপি সুবীর কুমার সাহাকে মুকসুদপুর সার্কেলে এবং নৌ পুলিশের এএসপি মো. সোহেল মিয়াকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এসি মো. আজিজুর রহমান খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এসি অরুপ রতন সরকারকে নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
টিটি/কেএইচকে