সাংবাদিক শ্যামল দত্তকে জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালের অনুমতি

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্তকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  আদেশ অনুযায়ী, মামলার তদন্ত কর্মকর্তা শ্যামল দত্তকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। মঙ্গ...

 

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্তকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

আদেশ অনুযায়ী, মামলার তদন্ত কর্মকর্তা শ্যামল দত্তকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

যেভাবে গ্রেফতার দেখানো হয়

এর আগে গত ২৪ আগস্ট সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়। পরে ২৪ আগস্ট তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে শ্যামল দত্ত জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের আদেশে কারাগারে রয়েছেন।

এফএইচ/জেএইচ

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1157663
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World