অশ্লীল কন্টেন্ট তৈরির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন গ্রেফতার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালী শহরতলীর গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যদুবয়রা মাধ্যম...

 

কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালী শহরতলীর গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামুনের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট ক্রিয়েট ও শিক্ষকতার নীতি-নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন এনসিপির নেতাকর্মীরা। এ তথ্য জানিয়েছেন উপজেলা এনসিপির সদস্যসচিব আলামিন হোসেন আকাশ।

জানা গেছে, মামুন শিক্ষকতার পাশাপাশি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ফেসবুকে বিভিন্ন বিষয়াদি নিয়ে কনটেন্ট তৈরির কাজ করছিলেন।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠলে বিভিন্ন এলাকায় তার ভক্তবৃন্দ তৈরি হতে থাকে। তিনি নিজ বাসাবাড়ি ও কুমারখালীর পথে প্রান্তে নানা বয়সি নারী-পুরুষ কনটেন্ট ক্রিয়েটর নিয়ে জড়ো হতেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ৫ আগস্টের ঘটনায় মামুনের সক্রিয়া ভূমিকায় ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অশ্লীল কনটেন্ট তৈরির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।


আল-মামুন সাগর/এফএ

Original Source
https://www.jagonews24.com/country/news/1157673
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World