ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে ইসলামী আন্দোলনের উদ্বেগ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  ময়মনসিংহ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে নিচে নামতে গিয়ে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন,...

 

ময়মনসিংহ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে নিচে নামতে গিয়ে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ড ঘটলে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়াই স্বাভাবিক। ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী থাকা এবং বহির্গমন পথ সচল না থাকায় এ ধরনের ঘটনায় বড় ধরনের হতাহতের আশঙ্কা থাকে।

তিনি বলেন, হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা কার্যকর ছিল এবং জরুরি বহির্গমন ব্যবস্থা যথাযথভাবে সচল ছিল কি না, তা খতিয়ে দেখতে হবে। অগ্নিকাণ্ডে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি থাকলে তদন্তের মাধ্যমে তা চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ইসলামী আন্দোলনের মহাসচিব নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। তারপরও নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।’

একই সঙ্গে ভবিষ্যতে হাসপাতালসহ সব গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থাপনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিয়মিত মহড়া ও তদারকি নিশ্চিত করার দাবি জানান তিনি।

এমইউ/এসএনআর

Original Source
https://www.jagonews24.com/politics/news/1157669
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World