চট্টগ্রামে অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশায় করে যাওয়ার সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুহাম্মদ রাহাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাখালী জাকিরাবাদ মদিনা টাওয়ারের স...

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশায় করে যাওয়ার সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুহাম্মদ রাহাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাখালী জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এলাকার প্রবাসী রুবেলের ছেলে।

স্থানীয় মুহাম্মদ রিদওয়ান হাসান জানান, রুবেল তার স্ত্রী ও ছেলে রাহাতকে নিয়ে ইছাখালী আদিলপুর এলাকায় বন্ধু জাহেদের বাড়িতে বেড়াতে যান। পরে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে পৌঁছালে মায়ের কোল থেকে হঠাৎ ছিটকে পড়ে শিশুটি।

এ সময় অটোরিকশাটির একটি চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সায়দার জিগার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর অটোরিকশায় চলাচলের সময় শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এমআরএএইচ/এসএনআর

Original Source
https://www.jagonews24.com/national/news/1157682
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World