কুশতা ও চলে যাচ্ছি: আতিকুর ফরায়েজীর দুটি কবিতা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  চলে যাচ্ছি চলে যাচ্ছিতবু এ যাওয়া শেষ নয়, বরং এক অনন্ত বৃত্তের শুরু। আমি যেতে চাইএকবার নয়, দু’বার নয়, তিনবার, পাঁচবার, আটবারক্রমশ বাড়তে থাকা সংখ্যার মতো তোমার থেকে দূরে সরে যেতে চাই। প্রতিটি যাওয়া আমাকে আরেকটু স্পষ্ট করে, তোমার চোখে আমার অনুপস্থিতির রেখা আরেকটু গভীর হয়। আমি চাইত...

 

চলে যাচ্ছি

চলে যাচ্ছি
তবু এ যাওয়া শেষ নয়,
বরং এক অনন্ত বৃত্তের শুরু।

আমি যেতে চাই
একবার নয়,
দু’বার নয়,
তিনবার, পাঁচবার, আটবার
ক্রমশ বাড়তে থাকা সংখ্যার মতো
তোমার থেকে দূরে সরে যেতে চাই।

প্রতিটি যাওয়া
আমাকে আরেকটু স্পষ্ট করে,
তোমার চোখে আমার অনুপস্থিতির রেখা
আরেকটু গভীর হয়।

আমি চাই
তেরোবার ভেঙে পড়ুক তোমার নীরবতা,
একুশবার তুমি ফিরে তাকাও
খালি দরজার দিকে।

চৌত্রিশবার বাতাসে খুঁজে নাও আমার গন্ধ,
পঞ্চান্নবার মনে পড়ুক
আমি ছিলাম।

যতবার যাই
ততবার আমাকে নতুন করে আবিষ্কার করো—
বিন্দুর মতো এককেন্দ্রীক স্থিতিশীলতায়।
যার প্রতিটি ঘূর্ণনে
আমরা আরও কাছে আসি।

তাই চলে যাচ্ছি
আবারও,
আরও একবার,
অসংখ্যবার
যতবার গেলে
তুমি আমাকে সম্পূর্ণ বুঝতে পারো। 

কুশতা

পিচঢালা পথ, নিভে আসা বাতি আর ক্লান্ত ফুটপাত
এখানে আমার থাকার কথা ছিল না।
রক্ত-মাংসের এই নিবিড় আবরণে, তুচ্ছ অভ্যাসের ভিড়ে
কখন আটকে গেল এক নির্বাসিত নিঃশ্বাস;
ভুলেই গিয়েছিলাম
আসল ভূগোল লেখা অন্য দ্যুতিতে।

দৈনন্দিন দেনাপাওনা আর ধুলোবালি মেখে
ভেবেছিলাম এই মাটির বৃত্তই শেষ নিয়তি।
মাঝরাতে শহরের সব কোলাহল যখন স্তব্ধ,
বুকের ভেতর হঠাৎ কেঁপে ওঠে অচেনা স্মৃতি;
বহুদূরবর্তী কোনো নক্ষত্রলোক থেকে
কেউ ডাকে হারিয়ে যাওয়া নাম ধরে।

একে একে খুলে ফেলি সময়ের জীর্ণ খোলস;
এবার ফেরার পালা!

কেএসকে

Original Source
https://www.jagonews24.com/literature/article/1157737
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World