রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৭

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
রাজশাহী রেঞ্জ পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জের জেলা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার আসামিদের গ্রেফতার করে। এ সময় মামলা করা হয়েছে ৫৯টি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিত...

রাজশাহী রেঞ্জ পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জের জেলা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার আসামিদের গ্রেফতার করে। এ সময় মামলা করা হয়েছে ৫৯টি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। তবে চুরি এবং নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধে মোট ৫৯টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে চুরির দুটি এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত তিনটি মামলা রয়েছে। একই সময়ে অপমৃত্যুর তিনটি ঘটনাও রেকর্ড করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেফতারে পরিচালিত অভিযানে মোট ১৭৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত ৮৫ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলার ৭৬ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য মামলায় চারজন রয়েছেন।

এদিকে মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আইনের আওতায় আনা হয়েছে। এ সময় একটি বর্মিজ চাকু, ৬২১ পিস ইয়াবা, ১ হাজার ২০৮ পিস ট্যাপেন্টাডল, ৩৪ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ১৫ লিটার চোলাই মদ এবং ৪৪৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কোনো হেরোইন বা চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ১৪৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রমের আওতায় ১ হাজার ১৪৫ জন নাগরিক সেবা গ্রহণ করেছেন। চলতি মাসে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৩৮৬ জন নাগরিক পুলিশি সেবা গ্রহণ করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ।

মনির হোসেন মাহিন/কেজে/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157736
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World