ফেসবুকে পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন আর দিতে পারবেন না

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
মেটা ব্যবহারকারীদের জন্য একের পর এক দুঃসংবাদ নিয়ে আসছে। এবার ফেসবুক পেজের লাইক বা ফলোয়ার বাড়াতে সরাসরি বিজ্ঞাপন দেওয়ার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে। এমনটাই ইঙ্গিত মিলেছে। গত কিছুদিন ধরে অনেক বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টে পেজ লাইক বাড়ানোর আগের লক্ষ্যটি নির্বাচন করা যাচ্ছে না।...

মেটা ব্যবহারকারীদের জন্য একের পর এক দুঃসংবাদ নিয়ে আসছে। এবার ফেসবুক পেজের লাইক বা ফলোয়ার বাড়াতে সরাসরি বিজ্ঞাপন দেওয়ার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে। এমনটাই ইঙ্গিত মিলেছে। গত কিছুদিন ধরে অনেক বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টে পেজ লাইক বাড়ানোর আগের লক্ষ্যটি নির্বাচন করা যাচ্ছে না। তার পরিবর্তে পেজে ব্যবহারকারী নিয়ে যাওয়ার মতো নতুন একটি লক্ষ্য দেখানো হচ্ছে।

ফেসবুকের বিজ্ঞাপন তৈরির সময় আগে পেজের লাইক বাড়ানোর জন্য নির্দিষ্ট লক্ষ্য বেছে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বর্তমানে অনেক অ্যাকাউন্টে সেই অপশনের জায়গায় ‘ম্যাক্সিমাইজ নাম্ভার অব ফেসবুক পেজ ভিজিটস’ দেখা যাচ্ছে। অর্থাৎ বিজ্ঞাপন দেখে ব্যবহারকারীকে সরাসরি পেজে নিয়ে যাওয়াই এখন ওই অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে বিজ্ঞাপনের মূল লক্ষ্য হিসেবে সামনে আসছে।

তবে এই পরিবর্তন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেটা। ফলে পেজ লাইক বাড়ানোর বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, নাকি নতুন বিজ্ঞাপন ব্যবস্থা ধাপে ধাপে চালু করা হচ্ছে তা নিশ্চিত নয়। কারিগরি কোনো সমস্যার কারণেও এমনটি হতে পারে।

বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল মার্কেটিং পেশাজীবীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাদের অভিজ্ঞতা অবশ্য এক রকম নয়। কিছু ব্যবহারকারী জানিয়েছেন, তাদের বিজ্ঞাপন অ্যাকাউন্টে পেজ লাইক বাড়ানোর পুরোনো লক্ষ্যটি আর কাজ করছে না। আবার অন্যদের অ্যাকাউন্টে আগের অপশন এখনো দেখা যাচ্ছে এবং সেটি ব্যবহার করেও বিজ্ঞাপন চালানো সম্ভব হচ্ছে।

এ কারণে পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়। মেটা হয়তো নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে নতুন ব্যবস্থা পরীক্ষা করছে অথবা ধীরে ধীরে বিজ্ঞাপন তৈরির পদ্ধতিতে পরিবর্তন আনছে।

নতুন ব্যবস্থায় বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীকে সরাসরি পেজে পাঠানো হচ্ছে। এরপর পেজের কনটেন্ট ভালো লাগলে সেই ব্যবহারকারী নিজে থেকেই পেজে লাইক বা ফলো করতে পারেন। অর্থাৎ বিজ্ঞাপনের লক্ষ্য সরাসরি লাইক আদায় করা নয়, বরং সম্ভাব্য আগ্রহী দর্শককে পেইজে পৌঁছে দেওয়া।

ইনস্টাগ্রামের ক্ষেত্রেও ব্যবহারকারীকে সরাসরি নির্দিষ্ট অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার ধরনের বিজ্ঞাপন লক্ষ্যের ব্যবহার দেখা যাচ্ছে। ফলে মেটার বিজ্ঞাপন ব্যবস্থায় ব্যবহারকারীর সরাসরি পেজ বা প্রোফাইল ভিজিটকে গুরুত্ব দেওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এখনই এটিকে পেজ লাইক বিজ্ঞাপন স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। কারণ মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এবং বিজ্ঞাপনদাতাদের অভিজ্ঞতাও এক নয়।

যদি ভবিষ্যতে এই পরিবর্তন স্থায়ী হয়, তাহলে পেজের লাইক ও ফলোয়ার বাড়ানোর কৌশলেও কিছুটা বদল আনতে হবে। শুধু বিজ্ঞাপন দিয়ে নতুন লাইক সংগ্রহের পরিবর্তে এমন কনটেন্ট তৈরি করতে হবে, যা দেখে ব্যবহারকারীর পেইজটি নিয়মিত অনুসরণ করার আগ্রহ তৈরি হয়।

এক্ষেত্রে ভালো পারফর্ম করা পোস্টগুলোকে বিজ্ঞাপনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। কোনো পোস্টে প্রতিক্রিয়া জানানো ব্যবহারকারীদের পেইজ ফলো করার আমন্ত্রণ পাঠানোও কার্যকর হতে পারে। পাশাপাশি ব্যবসার ধরন অনুযায়ী সম্ভাব্য ক্রেতার তথ্য সংগ্রহ, ওয়েবসাইটে দর্শক আনা কিংবা সরাসরি বিক্রি বাড়ানোর লক্ষ্যেও বিজ্ঞাপন ব্যবহার করা সম্ভব।

ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় পেজ লাইক বাড়ানোর পুরোনো পদ্ধতি নিয়ে আপাতত কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোনো অ্যাকাউন্টে পুরোনো লক্ষ্য অকার্যকর হলেও অন্য অ্যাকাউন্টে সেটি এখনো চালু রয়েছে। তাই মেটার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই পরিবর্তনকে স্থায়ী সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়ার চেয়ে পরিস্থিতির ওপর নজর রাখাই যুক্তিযুক্ত।

কেএসকে

Original Source
https://www.jagonews24.com/technology/article/1157733
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business