শাকিব খানের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে এবার যা বললেন নূতন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
​চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিজের ছোট বোনের মতো স্নেহ করেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন। সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে অপুর কাজের প্রশংসার পাশাপাশি জীবনের নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি। আরও পড়ুন মা হারিয়ে কাঁদছেন চিন্ময় প্রভু, ‘আলহামদুলিল্লাহ’ লিখে ওমর সানির চাওয়া ​সাক্ষা...

​চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিজের ছোট বোনের মতো স্নেহ করেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন। সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে অপুর কাজের প্রশংসার পাশাপাশি জীবনের নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি।

​সাক্ষাৎকারে নূতন বলেন, অপুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত চমৎকার। শাকিব খানের স্ত্রী হিসেবে অপুকে ‘মিসেস খান’ বলে সম্বোধন করেন তিনি।

অপুর পাশাপাশি বুবলীর সঙ্গেও তিনি কাজ করেছেন বলে জানান। নূতনের ভাষায়, ‘খান সাহেবের (শাকিব খান) দুই স্ত্রীর সঙ্গেই কাজ করেছি। তবে অপুর সঙ্গে কাজের পরিমাণ বেশি।’

নূতন মনে করেন, অপু একজন অত্যন্ত ভালো মনের মানুষ ও বড় সুপারস্টার। পেশাদার জীবনে অপু যেমন সফল, তেমনই তার ব্যক্তিজীবনও দর্শকদের আগ্রহের কেন্দ্রে।

​তবে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা সতর্ক হওয়ার পরামর্শও দেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী। তার মতে, একজন তারকা বা সুপারস্টার হিসেবে নিজের ব্যক্তিগত বিষয়গুলো সব জায়গায় প্রকাশ না করাই শ্রেয়। সময় হলে সঠিক বিষয়াগুলো সঠিক সময়েই প্রকাশ্যে আসবে।



চিত্রনায়িকা অপুর উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে নূতন বলেন, ‘তুমি অনেক ভালো একজন অভিনেত্রী। তোমার সুন্দর একটি ছেলে রয়েছে, তাকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো।’

পাশাপাশি, দর্শকনন্দিত শাকিব-অপু জুটিকে আবারও পর্দায় কিংবা একসাথে দেখতে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তাদের জন্য দোয়া প্রকাশ করেন তিনি।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1157760
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business