ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক জনসচেতনতামূলক কার্যক্রমের আহ্বান

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর মহাখালীর আইপিএইচ মসজিদের সামনে এক জ...

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর মহাখালীর আইপিএইচ মসজিদের সামনে এক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির শুরুতে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুবদলের নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

আবদুল মোনায়েম মুন্না বলেন, সাত দিনের কর্মসূচি দিয়ে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি চালানো যেতে পারে। দায়িত্বশীল নেতাদের বিভিন্ন ওয়ার্ডে ভাগ করে দিয়ে নিয়মিত মানুষের কাছে গিয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের বিষয়টি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরসহ ডেঙ্গুর প্রকোপের পুরো সময়জুড়ে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হিসেবে এই কর্মসূচিকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো এককালীন কর্মসূচির বিষয় নয়; সুস্থ থাকতে হলে সারা বছরই মানুষকে সচেতন থাকতে হবে। যদি আমরা সুস্থ থাকতে চাই, তাহলে প্রতিদিনই আমাদের সচেতন হতে হবে। আর ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে শুধু যুবদলের কর্মসূচি হিসেবে না দেখে দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব হিসেবে পালনের আহ্বান জানান তিনি।

নুরুল ইসলাম নয়ন বলেন, প্রত্যেকে নিজের তৈরি আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে- সেদিকে খেয়াল রাখতে হবে। জমে থাকা পানিকে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের সঙ্গে সম্পর্কিত উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিবছর ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে। জনসচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ভূমিকা রাখতে হবে। যুবসমাজকে এ কাজে উদ্বুদ্ধ করতেই যুবদলের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এমএমএ/কেএসআর

Original Source
https://www.jagonews24.com/national/news/1157753
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Health