‘ক্যারিয়ারকে সর্বপ্রথম টার্গেট করবা’—জবি নবীনবরণে ছাত্রদল নেতা সুমন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিজেদের ক্যারিয়ারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিবার, দেশ ও জাতির সেবায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার।  বু...

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিজেদের ক্যারিয়ারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিবার, দেশ ও জাতির সেবায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার উদ্যোগে দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

বক্তব্যে সুমন সরদার বলেন, ‘তোমরা তোমাদের মেধা, মন ও সৃজনশীলতা দিয়ে শত শত শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজেদের আসন করে নিয়েছো। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, ভাই হিসেবে, ছাত্রদলের একজন কর্মী হিসেবে অবশ্যই নিজের ক্যারিয়ারকে সর্বপ্রথম টার্গেট করবা। নিজের পরিবার, দেশ এবং জাতির সেবার জন্য নিজেকে প্রস্তুত করবা।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ পরিবেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী উঠে এসে বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা জাতীয় সংসদে আইন প্রণয়নসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছেন বলেও উল্লেখ করেন তিনি।

নবীনদের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা ভাবার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘তোমরা নিজের লেখাপড়ার পাশাপাশি বন্ধু, ছোট ভাই, বড় ভাই এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে এখন থেকেই ভাববা। নিজের ডায়েরিতে নোট করবা, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমি এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কীভাবে সামনে নিয়ে আসব।’

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক জীবন ও নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘তারেক রহমান একজন হয়েছেন, আজকের অবস্থানে একদিনে সৃষ্টি হননি। বছরের পর বছর তাকে পরীক্ষা দিতে হয়েছে, জুলুম-নির্যাতন সহ্য করতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে।’ 

তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে মানুষের জন্য কাজ করার মধ্য দিয়ে তারেক রহমান নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন এবং দেশের মানুষ তাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বুধবার (১৬ সেপ্টেম্বর) বিজ্ঞান অনুষদ মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

টিএইচকিউ/জেএইচ

Original Source
https://www.jagonews24.com/campus/news/1157771
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World