চীন সফরে ঢাবি উপাচার্য

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে অংশগ্রহণের জন্য চীন সফরে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটে এয়ার চায়না এয়ারলাইন্সের CA 702 নম্বর ফ্লাইটে তিনি রওয়ানা দেন। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধী...

চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে অংশগ্রহণের জন্য চীন সফরে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটে এয়ার চায়না এয়ারলাইন্সের CA 702 নম্বর ফ্লাইটে তিনি রওয়ানা দেন। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (FIO) এবং শাংদাও মিউনিসিপ্যাল গভর্নমেন্টের যৌথ আয়োজনে আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর শাংদাওয়ের স্টারলাইট আইল্যান্ড কনফারেন্স সেন্টারে এ ফোরাম অনুষ্ঠিত হবে।

উপাচার্যের সফরসঙ্গী হিসেবে রয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্স (ICOG)-এর পরিচালক ড. কে এম আজম চৌধুরী।

সফরকালে ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (FIO) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক (MoU) নবায়ন করা হবে। এছাড়া, ফোরামে উপাচার্য সমুদ্র পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা, চীন-বাংলাদেশ যৌথ গবেষণা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন।

অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির দুর্যোগ ঝুঁকি হ্রাসে চীন-বাংলাদেশের অভিজ্ঞতা ও সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার সুনীল অর্থনীতি ও টেকসই সামুদ্রিক উন্নয়নবিষয়ক একটি কারিগরি অধিবেশনে সহ-সভাপতিত্ব করবেন। ড. কে এম আজম চৌধুরী উত্তর বঙ্গোপসাগরে অক্সিজেন মিনিমাম জোনের মৌসুমি বৈশিষ্ট্য নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করবেন।

ফোরামে চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের গবেষক ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন। জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, সুনীল অর্থনীতি ও টেকসই সামুদ্রিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফোরামে আলোচনা ও মতবিনিময় হবে।

ফোরামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ এবং FIO -এর সঙ্গে MoU নবায়নের মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে সামুদ্রিক গবেষণা, একাডেমিক বিনিময় ও কারিগরি সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

উপাচার্যের ছুটিকালীন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

আরটি/এসএনআর
 

Original Source
https://www.jagonews24.com/campus/news/1157768
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World