মীর শাহে আলমের সই জাল করে চাকরির আবেদন, নারী গ্রেফতার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার সই জাল করে চাকরির আবেদেনের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে তাসলিমা পারভীন (৩৯) নামের ওই ন...

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার সই জাল করে চাকরির আবেদেনের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে তাসলিমা পারভীন (৩৯) নামের ওই নারীকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, তাসলিমা পারভীন নামের ওই নারীকে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা আটক করে রাখার পর খবর পেয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওই নারীর বিরুদ্ধে অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা করেন।

মামলার বরাত দিয়ে এসআই শরিফুল বলেন, চাকরির জন্য একটি দরখাস্ত নিয়ে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে যান পারভীন। দরখাস্তে প্রতিমন্ত্রী শাহে আলমসহ কয়েকজনের সুপারিশ রয়েছে বলে তিনি প্রধান প্রকৌশলীকে জানান। পরে প্রধান প্রকৌশলীর সন্দেহ হলে দরখাস্তের ছবি তুলে তিনি প্রতিমন্ত্রীর কাছে পাঠান এবং সুপারিশটি তার কি না জানতে চান। তখন মন্ত্রী জানান, সুপারিশটি তার নয়। এরপর ওই দরখাস্তে আরও যাদের সুপারিশ রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করেও সত্যতা না পাওয়ার কথা বলেন প্রধান প্রকৌশলী।

পরে সই জাল করার বিষয়টি ওই নারী প্রাথমিকভাবে স্বীকার করেন। ওই নারীকে আজ বুধবার আদালতে পাঠানোর কথা রয়েছে।

টিটি/জেএইচ

Original Source
https://www.jagonews24.com/national/news/1157765
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World