ন্যাটো অঞ্চলে রুশ ড্রোন ভূপাতিত, বাড়ছে ইউক্রেন যুদ্ধের সীমানা?

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  ইউক্রেন যুদ্ধের উত্তাপ যেন ধীরে ধীরে ইউরোপের অন্য দেশগুলোর দিকেও ছড়িয়ে পড়ছে। এবার লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর একটি যুদ্ধবিমান। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ড্রোনটি বেলারুশ হয়ে দেশটি...

 

ইউক্রেন যুদ্ধের উত্তাপ যেন ধীরে ধীরে ইউরোপের অন্য দেশগুলোর দিকেও ছড়িয়ে পড়ছে। এবার লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর একটি যুদ্ধবিমান।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ড্রোনটি বেলারুশ হয়ে দেশটির আকাশসীমায় ঢুকেছিল। পরে মধ্যাঞ্চলের প্রাতকুনাই গ্রামের কাছে সেটিকে ভূপাতিত করা হয়।

এলাকাটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কাউনাসের কাছাকাছি। ড্রোনটি আকাশসীমায় ঢোকার পর ন্যাটোর মিশনে থাকা ইতালির একটি যুদ্ধবিমান সেটিকে ভূপাতিত করে।

ড্রোনটিতে বিস্ফোরক ছিল বলে জানিয়েছেন লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্তাস কাউনাস। তবে, সেটি রাশিয়ার নাকি অন্য কোনো দেশের, তা নিশ্চিত করতে ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করা হচ্ছে।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেছেন, ড্রোনটি সম্ভবত রাশিয়া থেকে এসেছিল। লিথুয়ানিয়ায় ন্যাটোর মিশনে থাকা ইতালির যুদ্ধবিমান ড্রোনটি ভূপাতিত করায় জোটটির গুরুত্ব এবং মিত্র হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।

এদিকে, ঘটনাটিকে ইউরোপের বিরুদ্ধে ‘আগ্রাসন ও উসকানি’র ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুলও এ ঘটনায় রাশিয়াকে দায়ী করেছেন। তবে, এ বিষয়ে রাশিয়ার কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত সোমবার বাল্টিক সাগরে রুশ একটি যুদ্ধজাহাজকে নজরদারি করা ডেনমার্কের সামরিক হেলিকপ্টারের দিকে রাশিয়া ফ্লেয়ার ছুড়েছিল বলে অভিযোগ করেছে ন্যাটোর সদস্যদেশ ডেনমার্ক। এর এক দিন পরই লিথুয়ানিয়ার আকাশসীমায় একটি ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল।

এদিকে, পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিজ বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে যে রাশিয়ার কর্মকাণ্ড পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

এর আগে রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেন সীমান্তের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছিল পোল্যান্ড।

তবে, লিথুয়ানিয়ার আকাশসীমায় ড্রোন ঢুকে পড়ার ঘটনায় ইউক্রেনের যুদ্ধ ন্যাটোর সীমান্তের আরও কাছে ছড়িয়ে পড়তে পারে বলে নতুন করে আসঙ্কা তৈরি হয়েছে। বাল্টিক অঞ্চলের দেশগুলোর আকাশসীমায় ২০০৪ সাল থেকে ন্যাটোর যুদ্ধবিমান টহল দিয়ে আসছে।

সূত্র: আল-জাজিরা

এমডিআরএইচ/

Original Source
https://www.jagonews24.com/international/news/1157792
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Geopolitics