এবার হেমায়েতপুরে ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ খুলছেন ওমর সানী

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
আগের মতো নিয়মিত না হলেও অভিনয় চালিয়ে যাচ্ছেন ওমর সানী। পছন্দের গল্প ও চরিত্র পেলেই অভিনয়ে যুক্ত হচ্ছেন তিনি। সম্প্রতি ‘গুলশানের চামেলী’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। অভিনয়ের পাশাপাশি তিনি ব্যবসাতেও মনযোগী। রেস্তোরাঁ ব্যবসায় ...

আগের মতো নিয়মিত না হলেও অভিনয় চালিয়ে যাচ্ছেন ওমর সানী। পছন্দের গল্প ও চরিত্র পেলেই অভিনয়ে যুক্ত হচ্ছেন তিনি। সম্প্রতি ‘গুলশানের চামেলী’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।

অভিনয়ের পাশাপাশি তিনি ব্যবসাতেও মনযোগী। রেস্তোরাঁ ব্যবসায় ওমর সানীর পথচলা অবশ্য বেশ কয়েক বছরের। প্রায় আট-নয় বছর আগে ‘মেরিমন্টানা’ দিয়ে এই ব্যবসায় যুক্ত হন তিনি। রাজধানীর উত্তরায় চালু করা সেই রেস্তোরাঁ একসময় বেশ জনপ্রিয়ও হয়েছিল। পরে সেটি বন্ধ হয়ে যায়।

এরপর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ নামে নতুন রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন ওমর সানী। এবার সেই ব্যবসারই পরিসর বাড়াচ্ছেন তিনি। নতুন শাখা চালুর প্রস্তুতিতে নিজেও সময় দিচ্ছেন এই অভিনেতা।

তার জনপ্রিয় রেস্তোরাঁ ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’র নতুন শাখা চালু হচ্ছে সাভারের হেমায়েতপুরে। আগামী ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নতুন এই শাখা।

‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’র নতুন শাখা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানীর ছেলে ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারদিন এহসান। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। নতুন শাখার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ফারদিন।

এদিকে নতুন শাখা চালুর সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওমর সানী। তিনি বলেন, ‘হেমায়েতপুরে চাপওয়ালার শ্বশুরবাড়ির আরও একটি শাখা চালু করার সুযোগ দেওয়ায় আল্লাহর কাছে আমি অসীম কৃতজ্ঞ। ব্যবসায় আল্লাহর রহমত থাকলে এবং সততার সঙ্গে কাজ করলে উন্নতি আসবেই।’

ব্যবসাটিকে এগিয়ে নিতে দিন-রাত পরিশ্রম করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি এই ব্যবসার জন্য দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার কর্মীরাও অনেক পরিশ্রম করছেন। আমি তাদের জন্য দোয়া করি এবং তাদের প্রতি আমার ভালোবাসা রইল।’

 

এমআই/এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1157789
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World