শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, আগামী বছরের ৬ ফেব...

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, আগামী বছরের ৬ ফেব্রুয়ারি শেকৃবির সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এছাড়াও এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে উপাচার্য লিখেছেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য মীর্জা ফখরুল ইসলাম আলমগীর শেকৃবির দ্বিতীয় সমাবর্তনে সম্মতি জ্ঞাপন করেছেন। আগামী ৬ ফেব্রুয়ারি শেকৃবির দ্বিতীয় সমাবর্তন হবে।

এর আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়েছিল ২০১৫ সালের ১৬ নভেম্বর। এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন ছিল।

এমডিএসএ/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/education/news/1157803
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World