আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুটের অভিযোগ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর বাসায় দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটেছে। রাহীর দাবি স্থানীয় সাইদুর রহমান নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ গ্রাম থেকে ফিরে নারায়ণগঞ্জ সিটি ক...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর বাসায় দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটেছে। রাহীর দাবি স্থানীয় সাইদুর রহমান নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ গ্রাম থেকে ফিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের ভূমিপল্লী এলাকার ‘সাহানারা মঞ্জিল’ নামক ভাড়া বাসায় এসে এমন দৃশ্য দেখতে পান তিনি।

চুরির ঘটনায় বাড়ির পরিচালনার দায়িত্বে থাকা (কেয়ারটেকার) আপেল রাসেল (৪০) নামের ব্যক্তির নামে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাহী। 

কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, ১ জুলাই ২০২৬ থেকে তিনি চাঁদপুরের এক বাসিন্দার ভূমিপল্লীর সাহানারা মঞ্জিল নামক ভবনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। সবশেষ ৭ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে তিনি ভূমিপল্লীর বাসা তালাবদ্ধ করে নিজের গ্রামে যান। গ্রামে থাকা অবস্থায় সম্প্রতি সাইদুর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা তার মুঠোফোন কল দিয়ে সাবধানে থাকার পরামর্শ দেন। এরপর ১৫ সেপ্টেম্বর বাসায় ফিরে দেখতে পান বাসার সকল আসবাবপত্র লুট হয়েছে। 

তিনি বলেন, সাইদুর রহমান নামের ওই ব্যক্তিকে আমি পূর্ব থেকে চিনি না। তার সঙ্গে একদিন বাসার নিচে দেখা হয়েছিল। দেখা হওয়ার দিন ওই ব্যক্তি আমাকে আগে থেকে চেনেন বলে জানান এবং বলেছিলেন যে এই মহল্লার ছেলেপেলেরা আমাকে খুঁজাখুঁজি করছেন। তখন আমি তাকে প্রশ্ন করি যে আমি কি চোর বাটপার, যে আমাকে পোলাপান খুঁজবে? তখন উনি ঠান্ডা মাথায় আমাকে হুমকি দিয়ে বলেছিলেন এই এলাকায় আমি তোমার ভাই কেউ কিছু করতে আসলে আমাকে জানাবে। 

রাহী বলেছেন, সাইদুর রহমান ও তার সহযোগীরা আমার ঘরের এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণের গয়না ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র যা ছিল সব কিছু নিয়ে গেছেন। আমার একটা জামাকাপড়ও রেখে যায়নি। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগে সাইদুরের নাম না দেওয়ার কারণ জানতে চাইলে রাহী বলেন, আমি বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে অভিযোগ করার কারণ হচ্ছে তিনি ওই সাইদুরের সঙ্গে মিলিত। আমি বাড়ির মালিককে চিনিও না এবং কেয়ারটেকারের মাধ্যমেই বাসা ভাড়া করি। উনি দায়িত্বে থাকা অবস্থায় আমার বাসা লুট হয়। এটার দায়ভার পুরোপুরি তার। তবে সাইদুর রহমানের বিষয়টি নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

এদিকে বাড়িটির কেয়ারটেকার আপেলের স্ত্রীর ভাষ্য, সাইদুল নামক ওই ব্যক্তি ৫-৬ জন লোক নিয়ে এসে তার স্বামীকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি দেখিয়ে ওই রুমের সব মালামাল নিয়ে যায়। তিনি বাড়ির মালিককে বিষয়টি জানিয়েন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জাগো নিউজকে বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি কেয়ারটেকারও রাহীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কেয়ারটেকারের অভিযোগ রাহী দুই মাস যাবৎ বাসা ভাড়া দেন না এবং বাসা ছাড়তে বলাতেও ছেড়ে যাচ্ছে না। দুটো অভিযোগই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

সাইদুর রহমানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্ত করছি এবং এবং তার কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না আমার জানা নেই।


মো.আকাশ/এফএ

Original Source
https://www.jagonews24.com/country/news/1157805
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World