কাদেরসহ ৭ আসামির রায় নিয়ে ফেসবুকে পোস্ট, দুই আইনজীবীকে তলব

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে আদালত অবমাননাকর মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন-সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান আহমেদ। আগামী ২৩ সেপ্টেম্বর ট্রাইব্য...

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে আদালত অবমাননাকর মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তারা হলেন-সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান আহমেদ। আগামী ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে স্বশরীরে হাজির হয়ে তাদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

jagonews24.com

বুধবার (১৬ সেপ্টেম্বর) আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের আগামী ২৩ সেপ্টেম্বর স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তাদের পৃথক স্ট্যাটাসে আদালত অবমাননাকর বক্তব্য রয়েছে-এমন অভিযোগের বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে।

jagonews24.com

এরপর আদালত অবমাননার বিষয়টি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে দুই আইনজীবীকে আগামী ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে তাদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এফএইচ/এএমএ

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1157814
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World