পুরো বিল্ডিংয়ের ইট পাথর পর্যন্ত ঘুস খায়: মাহবুব কবীর মিলন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চালের মান নিয়ে প্রশ্ন ওঠায় এর সরবরাহ বন্ধ রেখেছে খাদ্য অধিদফতর। এর মধ্যে প্রায় ৯২৫ টন চাল পচা ও দুর্গন্ধযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) চাল অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন ফেসবুকে তীব্র ক্ষ...

আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চালের মান নিয়ে প্রশ্ন ওঠায় এর সরবরাহ বন্ধ রেখেছে খাদ্য অধিদফতর। এর মধ্যে প্রায় ৯২৫ টন চাল পচা ও দুর্গন্ধযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চাল অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন ফেসবুকে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, ‘সম্প্রতি আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ্য অধিদফতর। গুদাম ব্যবস্থাপকদের আপত্তির পর চালের মান নিয়ে প্রশ্ন ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৯২৫ টন চাল পচা ও দুর্গন্ধযুক্ত হিসেবে চিহ্নিত করে আলাদা রাখা হয়েছে। বাকি চালের কতটুকু খাওয়ার উপযোগী, তা পরীক্ষা করে দেখছে খাদ্য বিভাগ।’

তিনি লেখেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের অধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই দুষিত চাল পরীক্ষা করে কি খাদ্য অধিদপ্তরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে? বা সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে? চাকুরি থাকবে ফুড সেইফটি অথোরিটির চেয়ারম্যানের?’

ফেসবুক পোস্টে লেখেন, ‘আছে ক্ষমতা ও সাহস নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের? জগতের সব দেশের ফুড সেইফটি অথোরিটির সেই ক্ষমতা আছে এবং তারা শতভাগ প্রয়োগ করে থাকে। কারণ তারা সম্পূর্ণ স্বাধীন এবং তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক আছে।’



‘আমাদের নিরাপদ খাদ্য নিয়ে কাজ করা সব অথোরিটি সম্পূর্ণ পরাধীন। একটা তো ঘুষ ছাড়া কথাই বলে না। পুরো বিল্ডিং এর ইট পাথর পর্যন্ত ঘুষ খায়।’

এমআরএম

Original Source
https://www.jagonews24.com/national/news/1157822
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Economy