জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রকাশ, জেনে নিন কবে কার খেলা
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম। আট দলকে নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতায় ছয় রাউন্ডে মোট ২৪টি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার ৬ রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, ৩ থেকে ৬ অক্টোবর প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে সিলেট-ময়মনসিংহ, ঢাকা-রংপুর, চট্টগ্রাম-রাজশাহী, খুলনা-বরিশাল।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ হবে ১০ থেকে ১৩ অক্টোবর। এ পর্বে সিলেট খেলবে ঢাকার বিপক্ষে, ময়মনসিংহের প্রতিপক্ষ রংপুর, খুলনা খেলবে রাজশাহীর বিপক্ষে এবং চট্টগ্রাম মুখোমুখি হবে বরিশালের।
তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২০ অক্টোবর। সিলেট-রংপুর, ময়মনসিংহ-ঢাকা, খুলনা-চট্টগ্রাম এবং রাজশাহী-বরিশাল লড়াই করবে এই পর্বে।
এরপর ২৪ থেকে ২৭ অক্টোবর চতুর্থ রাউন্ডে সিলেট-খুলনা, ময়মনসিংহ-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী ও রংপুর-বরিশাল ম্যাচ রয়েছে।
পঞ্চম রাউন্ডের ম্যাচ হবে ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর। সেখানে সিলেট-চট্টগ্রাম, ময়মনসিংহ-খুলনা, ঢাকা-বরিশাল ও রংপুর-রাজশাহী মুখোমুখি হবে।
৭ থেকে ১০ নভেম্বর ষষ্ঠ রাউন্ডের ম্যাচে সিলেট-রাজশাহী, ময়মনসিংহ-বরিশাল, ঢাকা-খুলনা এবং রংপুর-চট্টগ্রাম ম্যাচ রয়েছে। ১৪ থেকে ১৭ নভেম্বর মাঠে গড়াব সপ্তম রাউন্ড, যেখানে সিলেট-বরিশাল, ময়মনসিং-রাজশাহী, ঢাকা-চট্টগ্রাম ও খুলনার মুখোমুখি হবে রংপুর বিভাগ।
সূচি অনুযায়ী, প্রতিটি রাউন্ডের তিন দিন করে বিশ্রাম ও প্রস্তুতির সময় রাখা হয়েছে। ১০ নভেম্বর ষষ্ঠ রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার পরও দলগুলোর জন্য কয়েক দিন বিশ্রাম থাকবে। ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত শেষ রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসকেডি/এমএমআর

