‘ইশ, যদি মাঠের কিছু ঘাস খেয়ে নিতাম!’ অদ্ভুত আক্ষেপ ইংল্যান্ড কোচের

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বিশ্বকাপের স্মৃতি এখনও তাজা ইংল্যান্ড কোচ থমাস টুখেলের মনে। তবে টুর্নামেন্ট নিয়ে তার আফসোসের ধরনটা বেশ অদ্ভুত। মেক্সিকোর বিপক্ষে নাটকীয় জয়ের পর মাঠের কিছু ঘাস খেয়ে রাখেননি-এখন সেটিই নাকি তার আক্ষেপ! বিশ্বকাপে দারুণ এক পথ পাড়ি দিয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত সেমিফাইনালে আর্জেন্টিনা...

বিশ্বকাপের স্মৃতি এখনও তাজা ইংল্যান্ড কোচ থমাস টুখেলের মনে। তবে টুর্নামেন্ট নিয়ে তার আফসোসের ধরনটা বেশ অদ্ভুত। মেক্সিকোর বিপক্ষে নাটকীয় জয়ের পর মাঠের কিছু ঘাস খেয়ে রাখেননি-এখন সেটিই নাকি তার আক্ষেপ!

বিশ্বকাপে দারুণ এক পথ পাড়ি দিয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারে বিদায় নেয় থ্রি লায়ন্সরা। এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু করা ইংল্যান্ড টুর্নামেন্ট শেষ করে ফ্রান্সকে হারিয়ে রোমাঞ্চকর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে।

তবে টুখেলের কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি ছিল শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছিল ইংল্যান্ড। জোড়া গোল করেন জুড বেলিংহ্যাম, আর পেনাল্টি থেকে এক গোল করেন অধিনায়ক হ্যারি কেইন। পরে জ্যারেল কুয়ানসা লাল কার্ড দেখায় ১০ জনের দল নিয়ে জয় ধরে রাখতে হয় ইংল্যান্ডকে।

ম্যাচটির লড়াই এতটাই তীব্র ছিল যে, এখনো সেটি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন টুখেল। এফএর হয়ে ড্যানিয়েল স্টারিজকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান কোচ বলেন, ‘ম্যাচের পর আমি এক বন্ধুকে মেসেজ করেছিলাম। শুধু লিখেছিলাম, “ইশ, ম্যাচের পর যদি মাঠের কিছু ঘাস খেয়ে নিতাম! তাহলে এই মুহূর্তের কিছুটা চিরদিন নিজের শরীরে ধরে রাখতে পারতাম।” এটাই ছিল অনুভূতিটা। ওই মুহূর্তটাই।’

মেক্সিকোর বিপক্ষে ম্যাচ শেষ হলেও নাটক শেষ হয়নি। উদযাপনের সময় বিজ্ঞাপনী বোর্ড টপকে লাফ দিতে গিয়ে চোট পান অব্যবহৃত বদলি খেলোয়াড় জর্ডান হেন্ডারসন। এমনকি তার হাতও ভেঙে যায়।

তবে ঘটনাটিকেও ইতিবাচক স্মৃতি হিসেবেই দেখছেন টুখেল। কারণ, ওই মুহূর্তে ইংল্যান্ড দলের খেলোয়াড়দের পারস্পরিক বন্ধন স্পষ্ট হয়ে উঠেছিল।

টুখেল বলেন, ‘এই ম্যাচে এমন অনেক কিছুই ছিল, যা আপনি চাইতে পারেন। এই খেলোয়াড়দের কাছে ম্যাচটির গুরুত্ব কতটা ছিল এবং তারা একে অপরের সঙ্গে কীভাবে ছিল, তার প্রমাণ যদি কারও প্রয়োজন হয়, তাহলে জর্ডান পড়ে গিয়ে হাত ভেঙে ফেলার ঘটনাটিই যথেষ্ট।’

তিনি আরও বলেন, ‘এক সেকেন্ডের মধ্যেই সব খেলোয়াড় সেখানে ছুটে গিয়েছিল। প্রত্যেকেই উদযাপন থামিয়ে জর্ডানকে ঘিরে দাঁড়িয়েছিল, তাকে আড়াল করছিল, রক্ষা করছিল। কেউ কোথাও যাচ্ছিল না-সবাই ছিল সহানুভূতিশীল। মুহূর্তটি সত্যিই বিশেষ ছিল।’

বিশ্বকাপের পর এবার নতুন চ্যালেঞ্জের সামনে ইংল্যান্ড। চলতি মাসে উয়েফা নেশন্স লিগে স্পেন ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে থ্রি লায়ন্সরা। ম্যাচ দুটি হবে যথাক্রমে ২৬ ও ২৯ সেপ্টেম্বর।

এমএমআর

Original Source
https://www.jagonews24.com/sports/football/1157839
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World