মালদ্বীপে প্রবাসীদের ব্যাংক হিসাব নিয়ে নতুন নির্দেশনা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
মালদ্বীপে কর্মরত অভিবাসী শ্রমিকদের নিজ নামে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করতে নিয়োগকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন থেকে অভিবাসী কর্মীদের বেতন তাদের নিজ নামে খোলা ব্যাংক হিসাবে জমা দিতে হবে। মঙ্গলবার (১৫ সেপ্ট...

মালদ্বীপে কর্মরত অভিবাসী শ্রমিকদের নিজ নামে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করতে নিয়োগকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন থেকে অভিবাসী কর্মীদের বেতন তাদের নিজ নামে খোলা ব্যাংক হিসাবে জমা দিতে হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

নতুন বিধিমালা অনুযায়ী, অভিবাসী কর্মীদের বেতন পরিশোধের ক্ষেত্রে মালদ্বীপ মনিটারি অথরিটি (এমএমএ) কর্তৃক নিবন্ধিত বা অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যবহার করতে হবে।

হাইকমিশন জানিয়েছে, এ ব্যবস্থার ফলে প্রবাসী কর্মীদের বেতন পরিশোধে স্বচ্ছতা বাড়বে এবং তারা আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় আসবেন। পাশাপাশি শ্রম-সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে বেতন পরিশোধের প্রমাণ সংরক্ষণেও এটি সহায়ক হবে।

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিজ নামে বৈধ ব্যাংক হিসাব খোলার জন্য নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করতে এবং বেতন ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করতে উৎসাহিত করেছে বাংলাদেশ হাইকমিশন।

এমআরএম

Original Source
https://www.jagonews24.com/probash/news/1157830
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World