নোয়াখালীতে জমি বিরোধে পিস্তল নিয়ে হামলা, গ্রেফতার ৩

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নোয়াখালীর বেগমগঞ্জে দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে পিস্তল নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আগ্নেয়াস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) দায়ের হওয়া মামলায় গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার...

নোয়াখালীর বেগমগঞ্জে দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে পিস্তল নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আগ্নেয়াস্ত্রটি এখনো উদ্ধার হয়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দায়ের হওয়া মামলায় গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের লাকুড়িয়ার কান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লাকুড়িয়ার কান্দি গ্রামের আনোয়ার উল্লার দুই ছেলে মজিব উল্যার ও প্রয়াত শরিফ উল্যার পরিবারের মধ্যে বাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এর মধ্যে বিরোধীয় জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে মঙ্গলবার দুই ভাইয়ের ছেলে-মেয়েদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। এ সময় মজিব উল্লার মেয়ে শারমিন চোখে আঘাত পান।

খবর পেয়ে বিকেল ৪টার দিকে পাশের গোপালপুর ইউনিয়েনের রসূলপুর গ্রাম থেকে শারমিনের স্বামী মো. ইস্রাফিল লোকজন নিয়ে চাচা শ্বশুর শরিফ উল্লার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। হামলাকারীদের কয়েকজন মুখোশধারীও ছিলেন।

এ হামলার সময় বাড়ির সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, হামলাকারীদের দুজনের হাতে দুটি আগ্নেয়াস্ত্র। তারা অস্ত্র তাক করে শরিফ উল্লার পরিবারের নারী-পুরুষ সদস্যদের দিকে তেড়ে যাচ্ছেন। পরে লোকজন ভয় পেয়ে ঘরে ঢুকে গেলে হামলাকারী শরিফ উল্লার বসতঘরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান।

রাতে এ ঘটনায় শরিফ উল্লার ছেলে মোবারক উল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে ইস্রাফিল, তার বাবা তোফায়েল আহমেদ ও শ্বশুর মজিব উল্লাকে গ্রেফতার করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ইকবাল হোসেন মজনু/এনএইচআর

Original Source
https://www.jagonews24.com/country/news/1157865
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World