ডব্লিউএইচওর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে আলোচনা
জনস্বাস্থ্য, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ ও জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আলোচনা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ডব্লিউএইচওর প্রতিনিধি ড. আহমেদ জামশীদ মোহামেদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে ডব্লিউএইচওর অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। উদীয়মান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী / বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগই দুঃখজনক, তিনি যোগ্য ছিলেন না

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারে ডব্লিউএইচওর সংলাপ
ডব্লিউএইচও প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান ও পরিকল্পিত সহযোগিতার বিষয়ে অবহিত করেন। এর মধ্যে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, রোগের নজরদারি এবং জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতির প্রস্তুতি রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ডব্লিউএইচওর সহযোগিতা আরও জোরদার এবং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বুধবার এসব তথ্য জানান।
এমইউ/এমএমকে

