ভাষা সৈনিক আবদুল মতিনের অসুস্থ সহধর্মিণীর পাশে সংস্কৃতিমন্ত্রী

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ভাষাসৈনিক প্রয়াত আবদুল মতিনের অসুস্থ সহধর্মিণী গুলবদন নেছা মনিকার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে গুলবদন নেছা মনিকার বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী। এ সময় তিনি তার চিক...

ভাষাসৈনিক প্রয়াত আবদুল মতিনের অসুস্থ সহধর্মিণী গুলবদন নেছা মনিকার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে গুলবদন নেছা মনিকার বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী। এ সময় তিনি তার চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরে মহান ভাষা আন্দোলনে ভাষাসৈনিক আবদুল মতিনের অনন্য অবদান, তার রাজনৈতিক জীবনের সংগ্রামী স্মৃতি এবং মাতৃভাষার জন্য আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী বলেন, ভাষাসৈনিকদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

এ সময় গুলবদন নেছা মনিকার চিকিৎসার জন্য শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তার হাতে তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাষাসৈনিক আবদুল মতিনের দুই কন্যা উপস্থিত ছিলেন।

ইসমাইল সিরাজী/এমএমএআর

Original Source
https://www.jagonews24.com/national/news/1157872
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World