নারায়ণগঞ্জে বায়ু দূষণের দায়ে ড্রাইং কারখানাকে জরিমানা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় বায়ু দূষণের অভিযোগে রহমত টেক্সটাইল অ্যান্ড ড্রাইং নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ এবং এস কে ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস নামে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় ...

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় বায়ু দূষণের অভিযোগে রহমত টেক্সটাইল অ্যান্ড ড্রাইং নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ এবং এস কে ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস নামে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রহমত টেক্সটাইল অ্যান্ড ড্রাইং ২ লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এস কে ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সহযোগিতায় ছিলেন র‌্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। সেই সঙ্গে অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন দেন। 

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। যারাই পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর

Original Source
https://www.jagonews24.com/country/news/1157879
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World