ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ফাইন আর্টস, ফার্মেসি এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক চারটি...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ফাইন আর্টস, ফার্মেসি এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নবনিযুক্ত সভাপতিরা হলেন- কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়, ফাইন আর্টস বিভাগে সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির, ফার্মেসি বিভাগে সহকারী অধ্যাপক ড. মাসুদ রানা এবং ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব।

জানা যায়, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, ফাইন আর্টস বিভাগের সভাপতি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, ফার্মেসি বিভাগের সভাপতি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে ১৫ সেপ্টেম্বর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসা সাহার আবেদনের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী নবনিযুক্ত সভাপতিদের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, সাবেক সভাপতিদের একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব বলেন, ‘সভাপতির দায়িত্ব অনেকটা দলগত কাজ৷ এক্ষেত্রে, সহকর্মীরা সহায়তা করলে আমাদের লক্ষ্য পূরণে সুবিধা হবে। আমি অন্য বিভাগের শিক্ষক হলেও দায়িত্ব পালনে আন্তরিকতার কোনো অভাব হবে না।’

কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, ‘সভাপতি হিসেবে বিভাগের শিক্ষককে বিবেচনা করায় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে বিভাগে বেশকিছু সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। তন্মধ্যে শ্রেণিকক্ষ সংকট, শিক্ষকদের কক্ষ সংকট এবং সেশনজট ও ল্যাবের প্রয়োজনীয়তা রয়েছে। আমি প্রশাসনের সহযোগিতায় চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে ক্লাসরুম ও শিক্ষকদের রুম সংকট নিরসনের। পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি একটি মাল্টিমিডিয়া ল্যাব স্থাপনের। সেটিও দ্রুত বাস্তবায়ন হবে আশাকরি।’

ফাইন আর্টস বিভাগের নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির বলেন, ‘আমি এখনও সভাপতির দায়িত্ব গ্রহণ করিনি। স্যারদের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

ফার্মেসি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মাসুদ রানা বলেন, ‘দায়িত্ব পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের বিভাগে সেশনজটসহ আরও নানা সমস্যা আছে। আশা করছি সকলের সহায়তা পেলে এ সমস্যার সমাধান করতে পারবো৷’

ইরফান উল্লাহ/কেজে/এএসএম

Original Source
https://www.jagonews24.com/campus/news/1157908
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World