লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দেশে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় মঙ্গলবার সন্ধ্যার পিক আওয়ারে ১ হাজার ৩২ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। রাত ৯টার সময় দেশের বিভিন্ন জোনে এ লোডশেডিং করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে ময়মনসিংহ জোনে, আর সবচেয়ে কম বরিশালে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পাওয়ার গ...

দেশে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় মঙ্গলবার সন্ধ্যার পিক আওয়ারে ১ হাজার ৩২ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। রাত ৯টার সময় দেশের বিভিন্ন জোনে এ লোডশেডিং করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে ময়মনসিংহ জোনে, আর সবচেয়ে কম বরিশালে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য বিশ্লেষণ করে এ চিত্র দেখা গেছে।

পাওয়ার গ্রিডের জোনভিত্তিক লোডশেড ও চাহিদার হিসাব অনুযায়ী, রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৭ হাজার ৪৮৩ মেগাওয়াট। এসময় লোডশেডিং করা হয় ১ হাজার ৩২ মেগাওয়াট।

জোনভিত্তিক হিসাবে, ময়মনসিংহে বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ৬৪০ মেগাওয়াট। এর বিপরীতে লোডশেডিং করা হয় ৪৫৫ মেগাওয়াট।

লোডশেডিংয়ের দিক থেকে ময়মনসিংহের পর রয়েছে সিলেট ও ঢাকা। সিলেট জোনে ৭৬২ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৭৯ মেগাওয়াট এবং ঢাকায় ৬ হাজার ৩২৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৫২ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে।

এছাড়া খুলনা জোনে ৯০ মেগাওয়াট, কুমিল্লায় ৭১ মেগাওয়াট, রাজশাহীতে ৩৯ মেগাওয়াট, চট্টগ্রামে ৩০ মেগাওয়াট এবং রংপুরে ১০ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে।

সবচেয়ে কম লোডশেডিং হয়েছে বরিশাল জোনে। সেখানে লোডশেডিংয়ের পরিমাণ ছিল মাত্র ৬ মেগাওয়াট।

অর্থাৎ রাত ৯টার হিসাবে সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে ময়মনসিংহে ৪৫৫ মেগাওয়াট, আর সবচেয়ে কম হয়েছে বরিশালে ৬ মেগাওয়াট।

এনএস/এমআইএইচএস/

Original Source
https://www.jagonews24.com/national/news/1157923
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World