চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রাম নগরের ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এসময় এডিস মশার লার্ভার উৎসস্থল পাওয়াসহ রাস্তা ও ফুটপাত দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চারজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধব...

চট্টগ্রাম নগরের ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এসময় এডিস মশার লার্ভার উৎসস্থল পাওয়াসহ রাস্তা ও ফুটপাত দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চারজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মুনছুরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, অভিযানে ডিটি রোডের বিভিন্ন প্রতিষ্ঠানের রাস্তা ও ছাদে স্তূপ করে রাখা টায়ারের মধ্যে জমাটবদ্ধ পানি পাওয়া যায়। এসব পানিতে এডিস মশার লার্ভা তৈরির আশঙ্কা ছিল।

এছাড়া রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এসব অপরাধে চারজনের বিরুদ্ধে মামলা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে নগরবাসীকে সচেতন করতে চসিকের পক্ষ থেকে এলাকাবাসীর মধ্যে প্রচারণাও চালানো হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

এমআরএএইচ/এমকেআর

Original Source
https://www.jagonews24.com/national/news/1157922
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World