যমুনার তীর রক্ষায় ১৮০ কোটি টাকার কাজের অনুমোদন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
যমুনা নদীর তীর রক্ষায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ১ হাজার ৬২৫ মিটার নদীতীর সংরক্ষণকাজে ১৮০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্র...

যমুনা নদীর তীর রক্ষায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ১ হাজার ৬২৫ মিটার নদীতীর সংরক্ষণকাজে ১৮০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন ‘যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১: নদীতীর সংরক্ষণ ও নদী শাসন (কম্পোনেন্ট-১)’ প্রকল্পের প্যাকেজ ডব্লিউডি-৩-এর আওতায় এ কাজ করা হবে। এতে সরকারের নিজস্ব অর্থের পাশাপাশি বিশ্বব্যাংকের ঋণ অর্থায়ন রয়েছে।

প্রকল্পের আওতায় কালিহাতী উপজেলায় পার্মিয়েবল গ্রোয়েন ও টপ ব্লক পার্মিয়েবল গ্রোয়েন নির্মাণের মাধ্যমে ১ হাজার ৬২৫ মিটার নদীতীর রক্ষা করা হবে। এতে ছয়টি তিন সারি পাইলের গ্রোয়েন নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।

দরপত্রের মাধ্যমে কাজটি ক্রয়ের জন্য ওয়ান স্টেজ টু এনভেলপ টেন্ডারিং পদ্ধতি অনুসরণ করা হয়। এতে মোট পাঁচটি দরপ্রস্তাব জমা পড়ে। সবগুলো দরপত্রই কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী সর্বোচ্চ স্কোর অর্জনকারী জয়েন্ট ভেঞ্চার অব (১) আরবিসিজি, চায়না এবং (২) এনডিই, বাংলাদেশ-এর কাছ থেকে কর ও ভ্যাটসহ মোট ১৮০ কোটি টাকায় পূর্তকাজটি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

যমুনা নদীর তীর সংরক্ষণ ও নদী শাসনের মাধ্যমে নদীভাঙন কমানো এবং সংশ্লিষ্ট এলাকার অবকাঠামো ও জনবসতি সুরক্ষার লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছে।

প্রকল্পটি ২০২৩ সালের ৩১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। প্রকল্পের বাস্তবায়নকাল ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এমএএস/এমকেআর

Original Source
https://www.jagonews24.com/economy/news/1157978
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World